HomeUncategorized২৬ শে মার্চ 'মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, ২০২৪' উদযাপন উপলক্ষ্যে খুলনা

২৬ শে মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, ২০২৪’ উদযাপন উপলক্ষ্যে খুলনা

২৬ শে মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, ২০২৪’ উদযাপন উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় জাতীয় পতাকা উত্তোলন, কুজকাওয়াজ প্রদর্শনী ও স্বাধীনতা দিবস উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান

মোঃ শামীম হোসেন – খুলনা প্রতিনিধিঃ- ২৬ শে মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, ২০২৪’ উদযাপন উপলক্ষ্যে খুলনা জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয় জাতীয় পতাকা উত্তোলন, কুজকাওয়াজ প্রদর্শনী ও স্বাধীনতা দিবস উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ। খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার, কেএমপি মোঃ মোজাম্মেল হক; রেঞ্জ ডিআইজি,খুলনা জনাব মইনুল হক; পুলিশ সুপার,খুলনা মোঃ সাঈদুর রহমান। । অনুষ্ঠানের প্রথমেই জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। প্যারেড দল পরিদর্শন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধনপূর্বক প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন মান্যবর বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ। প্যারেড দলসমূহের মার্চ পাস্ট, অতিথিগণ কর্তৃক সালাম গ্রহণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের পর সম্মানিত সভাপতি খন্দকার ইয়াসির আরেফীনের সমাপনী ভাষণের মধ্যে দিয়ে শেষ হয় অনুষ্ঠানটি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, খুলনা বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুধী সমাজ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।পরবর্তীতে জেলা প্রশাসন,খুলনার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪” উপলক্ষ্যে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments