HomeUncategorizedগলাচিপায় মধ্য পানপট্টি মাদ্রাসার সুপারের বিরুদ্ধে অভিযোগ: তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার...

গলাচিপায় মধ্য পানপট্টি মাদ্রাসার সুপারের বিরুদ্ধে অভিযোগ: তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে, এখন সভাপতির সিদ্ধান্তের অপেক্ষা।

তারিখ:বুধবার ১৮ নভেম্বর ২০২৬।

মোঃ হেলাল উদ্দীন

পটুয়াখালী জেলা প্রতিনিধি:

 

পটুয়াখালীর গলাচিপা উপজেলার মধ্য পানপট্টি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদ্রাসার সভাপতি বরাবর পাঠিয়েছেন পটুয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা। বর্তমানে মাদ্রাসাটির সভাপতির দায়িত্বে রয়েছেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। ফলে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সভাপতির দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা কী ধরনের প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেন, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

১৮ নভেম্বর ২০২৬ তারিখে পটুয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক সরকারি পত্রে এ তথ্য জানা গেছে।

জেলা শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরিত পত্রের বিষয়বস্তুতে মধ্য পানপট্টি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রেরণের বিষয়টি উল্লেখ করা হয়েছে। বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা এবং অনলাইন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের সূত্র ধরে অভিযোগগুলোর বিষয়ে তদন্ত কার্যক্রম পরিচালিত হয়।

পত্রে উল্লেখ করা হয়, গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে অভিযোগের তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন পাঠানো হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবেদনটি মাদ্রাসার সভাপতির কাছে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে মধ্য পানপট্টি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করছেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা। সে হিসেবে তদন্ত প্রতিবেদনের আলোকে মাদ্রাসার প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করা এবং অভিযোগের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের গুরুত্বপূর্ণ দায়িত্ব এখন সভাপতির ওপর বর্তায়।স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

সচেতন মহলের প্রত্যাশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাদ্রাসার সভাপতি হিসেবে তিনি তদন্ত প্রতিবেদন গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে অভিযোগের প্রকৃতি অনুযায়ী নিরপেক্ষ ও বিধিসম্মত ব্যবস্থা গ্রহণ করবেন। একই সঙ্গে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট সকল বিষয়ের সুষ্ঠু নিষ্পত্তি এবং প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করবেন।

এখন দেখার বিষয়, জেলা শিক্ষা কর্মকর্তার পাঠানো তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মাদ্রাসার সভাপতি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা কী পদক্ষেপ গ্রহণ করেন এবং অভিযোগগুলোর বিষয়ে প্রশাসনিকভাবে কী সিদ্ধান্ত আসে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ও পরবর্তী প্রশাসনিক পদক্ষেপের বিষয়টি জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments