Homeঅভিযোগঝালকাঠিতে পুলিশের সদস্যের বাড়িতে ডাকাতি!

ঝালকাঠিতে পুলিশের সদস্যের বাড়িতে ডাকাতি!

মো জাহিদ, ঝালকাঠি  প্রতিনিধি
ঝালকাঠির  নলছিটি উপজেলায়  পুলিশ সদস্যের (এসআই) বাড়িতে ডাকাতি হয়েছে।
গতকাল মঙ্গলবার (২২ আগস্ট) দিনগত রাত ২টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের তূর্য্য ফিলিং স্টেশনের পাশে এসআই মিজানুর রহমানের বাড়িতে এ ডাকাতি হয়। এ সময় ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে বলে জানা যায় ।
পুলিশ সূত্রে জানা গেছে, নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও তার ছোট ভাই ঢাকায় কর্মরত উপপরিদর্শক (এসআই) আল মামুনের বাসা বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দপদপিয়া তূর্য্য ফিলিং স্টেশনের পাশে।
গতকাল মঙ্গলবার তাদের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপপরিদর্শক ভোলার চরফ্যাশনে চলে যান। বাসায় তাদের দুই ভাইয়ের ছেলে, মেয়ে ও ভাগিনা ছিল।
গভীর রাতে বারান্দা বেয়ে ৮ থেকে ৯ জনের ডাকাতদল দ্বিতীয় তলার ব্যালকনি দিয়ে বাসায় ঢুকে তাদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। ডাকাতরা ঘরের ওয়ার্ডরোব, শোকেসসহ বিভিন্ন মালামাল ও কাপড়চোপড় তছনছ করে।
এসআই মিজান বলেন, আমার ও আমার ভাইয়ের বাসা এক সঙ্গেই। ডাকতরা আমাদের ছেলে-মেয়েদের জিম্মি করে কিছু নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। বাসায় এলে বলা যাবে কী পরিমাণ ক্ষতি হয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, খবর পেয়ে
ঘটনাস্থলে গিয়েছি।
স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে। তিনি আরো বলেন, তারা বাড়ি থেকে এলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments