Homeসারাদেশখুলনাঝিকরগাছায় কপোতাক্ষ নদের প্লাবনে ক্ষতিগ্রস্ত অর্ধ-শতাধিক পরিবারের মাঝে বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ

ঝিকরগাছায় কপোতাক্ষ নদের প্লাবনে ক্ষতিগ্রস্ত অর্ধ-শতাধিক পরিবারের মাঝে বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ

আঃ জলিল, স্টাফ রিপোর্টার:
যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় কপোতাক্ষ নদের পানি উপচে পড়ায় সাম্প্রতিক ভারী বর্ষণে প্লাবিত হয়েছে পৌরসভার বিভিন্ন এলাকা। পানিবন্দি হয়ে পড়া অর্ধ-শতাধিক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (১৯ জুলাই) বিকেলে যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খানের নেতৃত্বে পায়রাডাঙ্গা, মোবারকপুর ও কুটিপাড়া এলাকায় নৌকাযোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, তেল, আলু ও প্রয়োজনীয় শুকনো খাবার পৌঁছে দেন নেতাকর্মীরা।

উক্ত মানবিক উদ্যোগে আরও অংশ নেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, যুগ্ম সম্পাদক সরদার শহিদুল ইসলাম, পৌর বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান মন্টু, সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন, যুগ্ম সম্পাদক সাজ্জাদুল আলম লিটন, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন লাল্টু এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।

স্থানীয় বাসিন্দারা এ ধরনের মানবিক সহায়তার জন্য বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দ্রুত দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর এমন উদ্যোগের প্রশংসা করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments