Homeঅপরাধনেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের হাতে পুলিশের এস আই খুন

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের হাতে পুলিশের এস আই খুন

নেত্রকোনা জেলা প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের এলোপাথারি কোপে শফিকুল ইসলাম নামে এক পুলিশ এস আই খুন হয়েছেন। বৃহস্পতিবার সন্ধায় দুর্গাপুর পৌরশহরের উকিলপাড়া এলাকার পান মহলের গলিতে দুবৃত্তদের এলোপাথারি কোপে গুরুতর আহত হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

এস আই শফিকুল উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি জামালপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন এবং ছুটিতে গ্রামের বাড়ি দুর্গাপুরে এসেছিলেন।

পরিবার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাজার করার উদ্দ্যেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন। পথিমধ্যে ওই এলাকায় বেশ কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্যে করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। পরবর্তিতে তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তিতে রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা আক্তার সুমি বলেন, ধারালো অস্ত্রের আঘাতে ডান পায়ের কব্জির নীচ বিচ্ছিন্ন হয়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে গরু ধর গুরুতর জখম করা হয়। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments