Homeঅপরাধবাঁশখালীতে নিখোঁজের ২৮ দিন পর গভীর জঙ্গলে মিলল যুবকের গলিত লাশ

বাঁশখালীতে নিখোঁজের ২৮ দিন পর গভীর জঙ্গলে মিলল যুবকের গলিত লাশ

মোঃ রেজাউল আজিম, বাঁশখালী।
বাঁশখালীতে নিখোঁজের ২৮ দিন পর মো. সাইফুল আজম ইরফান (২৯) নামে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইরফান ছিলেন ওমান প্রবাসী।দেশে এসেছেন পাঁচ মাস হলো।

গতকাল ৮ জুলাই সোমবার সকাল সাড়ে ৮টার সময় উপজেলার সাধনপুর ইউনিয়নের লোকালয়ের অদূরে গভীর পাহাড়ি এলাকার বড্ডিলা নামক জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইরফান সাধনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাধনপুর মোকামিপাড়া এলাকার মো. আব্দুল জলিলের ছেলে বলে জানা যায়। 

নিহতের পিতা আব্দুল জলিল বলেন, গত ১১ জুন দুপুরে ইরফান নামায পড়তে গিয়ে আর ফিরে নেই ঘরে। সে নিখোঁজ হলে বাঁশখালী থানায় আমি নিখোঁজের সাধারণ ডায়েরি করি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইরফানের সাথে উত্তর বঙ্গের এক মহিলার সাথে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ইরফান বিদেশে থাকতেন। পাঁচ মাস পূর্বে দেশে আসেন। মেয়েটি তার সাথে বিয়েতে রাজি হননি। তখন থেকে সে হতাশায় ভোগেন। ধারণা করা হচ্ছে, ওই মহিলার সাথে ঝগড়ার জেরে জঙ্গলে গিয়ে তিনি আত্মহত্যা করেন।

বাঁশখালী থানার ওসি তদন্ত শুধাংশু শেখর হালদার বলেন, ‘নিহতের পিতা গলিত লাশের পরনে থাকা কাপড়, সাদা শার্ট, মাথার টুপি, নীল রংয়ের লুঙ্গি ও তার ব্যবহৃত মোবাইল দেখে লাশ শনাক্ত করেন। ঘটনাস্থল থেকে পুলিশ মাথার খুলিসহ খণ্ড খণ্ড কঙ্কাল উদ্ধার করেছে। এসংক্রান্তে বাঁশখালী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী পরিবারের সদস্যদের সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments