Homeঅভিযোগবাঁশখালী পৌরসভার ৭ নং ওয়াডের কাউন্সিলর আব্দুল গফুরের বিরুদ্ধে ভোট চলাকালীন নানান...

বাঁশখালী পৌরসভার ৭ নং ওয়াডের কাউন্সিলর আব্দুল গফুরের বিরুদ্ধে ভোট চলাকালীন নানান অভিযোগে ৩ বছরের কারাদণ্ড

মোঃ রেজাউল আজিম বাঁশখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বাঁশখালীর পৌরসভার ৭ নং ওয়াডে ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়ার চেষ্টার অভিযোগে আওয়ামীলীগ মনোনীত বাঁশখালীর আলোচিত এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর এক অনুসারী আব্দুল গফুর (৩৯) নামে একজনকে তিন বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) নির্বাচনী এলাকায় দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী।

অভিযুক্ত আব্দুল গফুর বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

গত  ৭ জানুয়ারী রবিবার নির্বাচন চলাকালীন দক্ষিণ জলদী আস্করিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র বন্ধচেষ্টার অভিযোগে (The Representation of the people order) জনপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৮১ অনুচ্ছেদ অনুসারে তাকে তিন বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বলেন, কাউন্সিলর আব্দুল গফুর ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন। তিনি পুলিশের সাথে ঐদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। এসবের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments