Homeধর্মবাগাতিপাড়ায় জামায়াতের ইমাম ও ওলামা সম্মেলন

বাগাতিপাড়ায় জামায়াতের ইমাম ও ওলামা সম্মেলন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইমাম ও ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার কাদিরাবাদ কিউ ক্লাব এন্ড ক্যাফেতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা শাখার আমীর ও ইমাম সমিতির সভাপতি একেএম আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমীর অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জেলা কর্মপরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান, মাওলানা আবুল কালাম আজাদ ও জেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যাপক মীর নুরুন্নবী। এছাড়া, উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক মমতাজ আলী, বাংলাদেশ মাদরাসা শিক্ষক পারিষদের সভাপতি জানাব মাওলানা মোঃ শামসুল আরেফীন সম্পাদক মাওলানা মোঃ আকরাম আলী সহ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মিঠু সরকার এবং সাধারণ সম্পাদক শাহীন আলম উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, মণ্ডপ পাহারা নিয়ে একটি মহল বিভিন্ন ধরনের কু-মন্তব্য করে চলেছে। তাদের বলতে চাই, আমরা দুর্গাপূজার মণ্ডপে পূজা করতে যায়নি। জামায়াতকে নিয়ে মণ্ডপ ভাঙার দেশ-বিদেশে যে ষড়যন্ত্র হচ্ছিল সেই ষড়যন্ত্র যেন বাস্তবায়ন করতে না পারে সে-কারণেই এবারের দুর্গাপূজার মণ্ডপগুলো পাহারা দিয়েছে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। এসব কু-মন্তব্যকে কোরআন হাদিসের আলোকে প্রতিহত হরা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments