Homeঅপরাধরামপালে মাদকসহ আটক ১

রামপালে মাদকসহ আটক ১

রামপাল(বাগেরহাট) প্রতিনিধিঃ 
বাগেরহাটের রামপাল থানা পুলিশের মাদক নির্মুল অভিযানে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজাসহ বিল্লাল মোড়ল(৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে। 
 
আটককৃত বিল্লাল উপজেলার উজলকুড় ইউনিয়নের মানিকনগর গ্রামের শহিদ মোড়লের পুত্র। 
 
সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় মাদক বিক্রয়ের উদ্দেশ্যে রনসেন মোড়ে এক ব্যক্তি অবস্থান করছে।  এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর শেখ মোঃ আজগর আলীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালিয়ে ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ বিল্লালকে আটক করে।
 
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন যে, গতরাতে অভিযান চালিয়ে উজলকুড় ইউনিয়নের রনসেন এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।  তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আজ (৫ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments