দিদারুল আলম:
চট্টগ্রামের সন্দ্বীপে ট্রাক দূর্ঘটনায় রিপন নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। রবিবার ২৬ শে জানুয়ারি সকাল ১১:. ঘটিকায় মাইটভাংগা ইউনিয়নের ফকিরিয়া তেমাথা সংলগ্ন সড়কে ট্রাক মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোঃ রিপন( ২৭)।মাইটভাংগা ইউনিয়ন ২ নং ওয়ার্ডের হোসেনের গো বাড়ির মোঃ ইদ্রিস মিয়ার ৩য় সন্তান।
প্রত্যক্ষদর্শী মোঃ সয়ন এর কাছ থেকে জানা যাই মোঃ রিপন মোটর সাইকেল চালানো অবস্থায় মাটি ভর্তি ১ টি ট্রাকের সাথে সংঘর্ষ হয়।তাৎক্ষণিক রিপন গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে গেলে এলাকার লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্হানীয় স্বর্ণদ্বীপ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডা. তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
পরবর্তী তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল নিয়ে গেলে সেখানে বিকেল ৩ ঘটিকায় ঐ প্রবাসী রিপনের মৃত্যু হয়।এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে মূহুর্তে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এই বিষয়ে ট্রাক ড্রাইভারের সাথে যোগাযোগের চেষ্টা করলে জানা যায় তিনি ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।এই ছাড়াও ট্রাকের মালিক মো.ফসিউল আলমের সাথে বার বার যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল বন্ধ পাওয়া যাই। এই ঘটনায় থানায় এখনো কোন মামলা হয়নি।
আমাদের সম্পর্কে
দৈনিক আশ্রয় প্রতিদিন - একটি জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল। দেশ-বিদেশের সর্বশেষ ও নিউজ, বিনোদন, জীবনধারা, বিশেষ প্রতিবেদন, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা, তথ্য প্রযুক্তি, স্বাস্থ্য, খেলাধুলা, কলাম এবং বৈশিষ্ট্য এটি অন্তর্ভুক্ত করা হয়, দেশের উদ্যমী তরুণ সাংবাদিকদের নিয়ে একটি প্রতিভাবান দল গড়ে উঠেছে।


