দিদারুল আলম সন্দ্বীপ।
চট্টগ্রামের সন্দ্বীপে ভারী বর্ষণে গতকাল রাতে ঘরের ওপর গাছ পড়ে এক বিধবার ঘর সহ তিনটি ঘর বিধ্বস্থ হয়ে গেছে।
মঙ্গলবার (১৮ জুন) দিবাগত রাতে গাছুয়া ইউনিয়নের এ ঘটনা ঘটে।
জানা যায়, অসহায় বিধবা মহিলা ফাতেরানী বেগম (৩৫) উপজেলার গাছুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে হাদিয়ার গো নতুন বড়ির বাসিন্দা। তার এক ছেলে ও এক মেয়ে কে নিয়ে অন্যের বাড়িতে কাজ করে চলে তার পরিবার। এখন মাথা গোঁজার ঠাই নেই তাদের।অসহায় বিধবা ফাতেরাণী বেগম বলেন, আপাতত এক প্রতিবেশীর ঘরে আশ্রয় নিয়েছি। এখন এই বৃষ্টির দিনে আমার থাকার কোন জায়গা নেই। অন্যের ঘরে আমারে কয়দিন থাকতে দিবে। স্থানীয় ইউপি সদস্য মোঃ জকের হোসেন বলেন, আমি রাতে ঘটনা স্থলে গিয়েছি ও বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানিয়েছি। আশা করি একটা ব্যবস্থা হবে।
এদিকে সকালে বিধ্বস্ত ঘর পরিদর্শনে করেন গাছুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু হেনা। তিনি বলেন প্রাকৃতিক দূর্যোগের কারণে দুটি গাছ পড়ে তিনটি বসত ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি গাছের মালিকের সাথে কথা বলে ক্ষতিপূরণ হিসেবে বসত ঘর মেরামত করা কথা বলেছি। নতুবা সন্দ্বীপের নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করে এ বিষয়ে ব্যবস্হা গ্রহন করবো।এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মোঃ শান্ত বলেন আমার বোনের ঘরটি অনেক বেশি ক্ষতি হয়েছে। সে বিধবা তার দুটি ছেলে মেয়ে আছে সে খুবই অসহায় নিরীহ। অন্যের বাড়িতে কাজ করে চলে তার পরিবার। এসময় উপস্থিত ছিলেন গাছুয়া ইউনিয়নের স্হানীয় এলাকায় গন্যমান্য ব্যক্তিবর্গ।
সন্দ্বীপে ভারী বর্ষণে গাছ পড়ে বসত ঘর বিধ্বস্ত।
RELATED ARTICLES


