দেশের বাজারে এক দিনের ব্যবধানে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে নতুন দামের ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে হয়েছে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। আগামী বুধবার (১৫ অক্টোবর) থেকে কার্যকর হবে এই নতুন মূল্য।
বাজুস জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির কারণে নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। এতে
-
২২ ক্যারেটের ভরিতে দাম বেড়েছে ২,৬১৩ টাকা, নতুন দাম ২,১৬,৩৩২ টাকা
-
২১ ক্যারেটের ভরিতে দাম বেড়েছে ২,৪৯৬ টাকা, নতুন দাম ২,০৬,৪৯৯ টাকা
-
১৮ ক্যারেটের ভরিতে দাম বেড়েছে ২,১৪৬ টাকা, নতুন দাম ১,৭৭,০০১ টাকা
-
আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিতে দাম বেড়ে দাঁড়িয়েছে ১,৪৭,৩৫১ টাকা
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বর্ণ বিক্রির সময় সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির কিছু পার্থক্য থাকতে পারে।
এর আগে সোমবার (১৩ অক্টোবর) বাজুস সোনার দাম সমন্বয় করেছিল। সেদিন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪,৬১৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা। অর্থাৎ, মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই আগের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে সোনার দাম।
চলতি ২০২৫ সালে এখন পর্যন্ত ৬৫ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৪৭ বার বেড়েছে এবং ১৮ বার কমানো হয়েছে। গত বছর ২০২৪ সালে মোট ৬২ বার দাম পরিবর্তন হয়েছিল, যেখানে ৩৫ বার বাড়ানো ও ২৭ বার কমানো হয়েছিল।
অন্যদিকে, রুপার বাজারে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬,২০৫ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
-
২১ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৫,৯১৪ টাকা,
-
১৮ ক্যারেটের রুপা ৫,০৭৪ টাকা,
-
আর সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩,৮০২ টাকায়।


