Homeধর্মআড়াই শতাব্দীর ঐতিহ্যবাহী নৌযাত্রা কান্তজীউ রাধা–কৃষ্ণের যুগল বিগ্রহ রাজবাড়ির পথে

আড়াই শতাব্দীর ঐতিহ্যবাহী নৌযাত্রা কান্তজীউ রাধা–কৃষ্ণের যুগল বিগ্রহ রাজবাড়ির পথে

 

রউফুল আলম, ব্যুরো চীফ, রংপুর:


দিনাজপুরের রাজ পরিবারের আদি প্রথা অনুযায়ী আড়াই শতাব্দীরও বেশি সময় ধরে চলে আসা শ্রী শ্রী কান্তজীউ রাধা–কৃষ্ণের যুগল বিগ্রহের নৌযাত্রা আজ শুক্রবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে।

ভোর থেকেই দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তনগর মন্দির প্রাঙ্গণে হাজারো ভক্ত-অনুরাগীর সমাগম ঘটে। সকাল ৭টায় পূজা-অর্চনা ও ভক্তদের কীর্তন শেষে কান্তজীউ বিগ্রহ (রাধা–কৃষ্ণ প্রতিমা) ঢেপা নদীপথে রাজবাড়ির উদ্দেশ্যে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। নৌযাত্রার সময় নদীর দুই তীরে দাঁড়িয়ে হাজার হাজার ভক্ত ফল-ফলাদি ও নৈবেদ্য নিয়ে প্রতিমাকে অর্ঘ্য নিবেদন করেন।

প্রায় ২৫টি নৌকার বহর নিয়ে এই যাত্রা চলে দীর্ঘ ৮ ঘণ্টা। সন্ধ্যায় রাজাপাড়া ঘাটে পৌঁছে বিগ্রহটি রাজবাটী কালিয়াজীউ মন্দিরে স্থাপন করা হয়। ভক্তদের বিশ্বাস, এ যাত্রায় অংশগ্রহণ ও অর্ঘ্য নিবেদনের মাধ্যমে মনের বাসনা পূর্ণ হয় এবং পরিবারে শান্তি-সমৃদ্ধি আসে।

রাজ পরিবারের প্রাচীন এই প্রথা অনুযায়ী, কান্তজীউ বিগ্রহ প্রতিবছর নির্দিষ্ট তিথিতে রাজবাড়িতে আনা হয় এবং সেখানে বিশেষ পূজা ও অর্ঘ্য নিবেদন করা হয়। নিয়ম অনুযায়ী, বিগ্রহটি রাজবাটী কালিয়াজীউ মন্দিরে থাকে তিন মাস এবং বাকি নয় মাস অবস্থান করে কাহারোলের কান্তনগর মন্দিরে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments