তহিদুল ইসলাম মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
যশোর মণিরামপুরে ২৯শে অক্টোবর মঙ্গলবার,ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ এর অর্থায়নে, উলাসি সৃজনি সংঘের বাস্তবায়নে নারীর ক্ষমতায়ন উই প্রকল্পের আয়োজনে, মণিরামপুর উপজেলার শ্যামকুড় আদিল মোড় এলাকায় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি ওআলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নারী সামাজিক এসোসিয়েশনের সভাপতি নাজমা খাতুন এর সভাপতিত্বে
বন্য দাস এর সঞ্চালনায়,
প্রধান অতিথি মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না।উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উই প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী জনাব হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সরকারি কর্মকর্তাগণ ও কমিউনিটি লিডার ও সুধি সমাজ(cso)।আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে এলাকার নারী ও শিশুদের মাঝে সচেতনতা মূলক আলোচনা করেন,উপজেলা সিনিয়র কৃষি অফিসার,
ও যুব উন্নয়ন কর্মকর্তা, ও মহিলা বিষদায়ক কর্মকর্তা। বাল্য বিবাহ রোধ ও নারীর ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে নারীদের এগিয়ে আসতে হবে।নারীদের শিক্ষার মান উন্নয়ন করতে হবে।সাংসারিক কাজের পাশাপাশি,হাঁস মুরগী,গবাদিপশু, মাছ চাষ,সেলাই কাজ,কুটির শিল্প সহ সকল কাজ নারী করতে পারে।সুশীল সমাজ গড়তে একজন নারীর ও অবদান থাকতে পারে। মণিরামপুর উপজেলাতে ১২ টি সদাইপাতি উইমেন কমিউনিটি স্টোর) দিয়েছেন।
এখানে সদাইপাতিকে বলা হচ্ছে একটি সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান, এই সদাইাতির মালিক ৩০ জন, এবং একজন ম্যানেজার নিয়োগ করা হয়েছে, ৩০ জন মালিক এখানে একজন ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এবং এখানে জিনি ম্যানেজার হিসেবে চাকরি করেন, তিনিও একজন নারী।
এই দোকানের বিশেষত্ব হল একটা পরিবারের চাল ডাল থেকে শুরু করে ও সংসারে যা যা প্রয়োজন তা এই দোকানে পাওয়া যায়। যা ক্রয় করতে ওই এলাকার মানুষের বাহিরে যাবার প্রয়োজন হয় না। এখানে ৩০ জন সদস্যই এই দোকানের মালিক এবং ৩০ জন সদস্যই এই দোকানের ক্রেতা, এবং একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে হলে বেশি বেশি প্রচার করতে হয়, আর সেই কাজটিও এই ৩০ জন সদস্য মিলেই করেন, এই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য একটা পরিচালনা কমিটি করা হয়েছে। একজন ম্যানেজার সার্বক্ষণিকভাবে দোকানটিকে দেখভাল করে থাকেন। এই ব্যবসায়ের যা লাভ হচ্ছে তা এই ৩০ জন মিলেই সেটি ভোগ করতে পারেন।পরিশেষে ধন্যবাদ ইউরোপিয়ান ইউনিয়ন এবং ট্রেডক্রাফট এক্সচেঞ্জ ওউলাশী সৃজনী সংঘ কে, মণিরামপুর উপজেলাতে এমন সুন্দর একটি প্রকল্প নিয়ে আসবার জন্য অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন, উলাসী সৃজনী সংঘ উই প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর সোনিয়া বিশ্বাস।


