Homeদুর্ঘটনাগলাচিপায় মুহূর্তেই আগুনের লেলিহান শিখা, বসতঘর পুড়ে ছাই—ক্ষতি ২০ লাখ টাকা।

গলাচিপায় মুহূর্তেই আগুনের লেলিহান শিখা, বসতঘর পুড়ে ছাই—ক্ষতি ২০ লাখ টাকা।

তারিখ: মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬।

মোঃ হেলাল উদ্দীন

পটুয়াখালী জেলা প্রতিনিধি :

 

পটুয়াখালীর গলাচিপায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের উলানিয়া বন্দরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ঘরের আসবাবপত্র ও বিভিন্ন মালামালসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে হঠাৎ একটি বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে ততক্ষণে স্থানীয় ব্যবসায়ী মরহুম আব্দুল খালেক পঞ্চায়েতের বসতঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘরে থাকা আসবাবপত্র, প্রয়োজনীয় সামগ্রীসহ কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী মিলন বলন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে বসতঘরটি দাউ দাউ করে জ্বলতে দেখেন। স্থানীয়রা প্রাণপণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘরের মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।

গলাচিপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. জাকির হাসান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।

স্থানীয়দের দ্রুত পদক্ষেপের কারণে আগুন আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়তে পারেনি। এতে বড় ধরনের আরও ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে এলাকাটি। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments