Homeশিক্ষাচাঁদপুর সদরে ১৪ টি বিদ্যালয়ের শিক্ষর্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ

চাঁদপুর সদরে ১৪ টি বিদ্যালয়ের শিক্ষর্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ

মো.সিয়াম হোসেন,(চাঁদপুর) : চাঁদপুর সদর উপজেলার পরিষদের উন্নয়ন তহবিল ও উপজেলা পরিষদের যৌথ আয়োজনে ১৪ টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের (ছাত্রী) মাঝে নিরাপদ স্বাস্থ্য সম্মত স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।
২২ আগস্ট মঙ্গলবার সকাল ১১ টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত ও উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান সদরের ১৪ টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের (ছাত্রী) জন্য নিরাপদ থাকতে স্বাস্থ্য সম্মত স্যানিটারি ন্যাপকিন স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষক দের হাতে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এইচএম আহসান উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি আবিদা
সুলতানা,সাবেক প্রেসক্লাব সভাপতি শহীদ পাটোয়ারী, গিয়াস উদ্দিন মিলন, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক পারুল আক্তার প্রমুখ।
এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments