Homeআইন আদালতপ্রধান বিচারপতি আগামীকাল খুলনা আসছেন

প্রধান বিচারপতি আগামীকাল খুলনা আসছেন

মোঃ শামীম হোসেন – খুলনা প্রতিনিধিঃ-
বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তিন দিনের সফরে আগামীকাল ২৪ আগস্ট খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী প্রধান বিচারপতি ২৪ আগস্ট রাত সাড়ে সাতটায় খুলনা সার্কিট হাউজে জেলার বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন এবং দিক নির্দেশনামূলক অভিভাষণ প্রদান করবেন। তিনি ২৫ আগস্ট রাত সাড়ে সাতটায় সাতক্ষীর সার্কিট হাউজে জেলার বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন এবং দিক নির্দেশনামূলক অভিভাষণ প্রদান করবেন। প্রধান বিচারপতি ২৬ আগস্ট সকাল ১০টায় সাতক্ষীরা জেলা জজ আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীগণের জন্য নির্মিতব্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ এর কাজের অগ্রগতি পরিদর্শন করবেন এবং সাড়ে ১০টায় সাতক্ষীরা সরকারি কলেজের অনুষ্ঠানে যোগদান করবেন। বিকালে তিনি ঢাকার উদ্দেশ্যে সাতক্ষীরা ত্যাগ করবেন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments