বরিশাল নগরীতে মিছিলের সময় চারজনকে আটক করা হয়েছে,আজ ২৩ আগাষ্ট বুধবার সকাল ৮ টায় নগরীর রাজু মিয়ার পুল সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।পুলিশের দাবি আটক চার ব্যক্তি জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী। জানিয়াছেন
কোতোয়ালি মডেল থানার এসআই আরাফাত হাসান। আটক ব্যক্তিরা হলেন-নগরীর কাউনিয়া হাউজিং এলাকার সুলতান হাওলাদার (৪০), রুপাতলী শেরে বাংলা সড়কের মো. মিজানুর রহমান সালাম (৬৬), সোনা মিয়ার পুল এলাকার নাছির উদ্দিন (৪০) এবং বন্দর থানার চর পত্তনিয়া গ্রামের আল মুঈন (২১)।। এসআই আরাফাত হাসান বলেন, “নগরের রাজু মিয়ার পুল সংলগ্ন এলাকায় অনুমতি ছাড়াই মিছিল শুরুর চেষ্টা করছিলেন জামায়াতের নেতাকর্মীরা। এসময় পুলিশ সদস্যদের দেখে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে চারজনকে আটক করা হয়।
আমাদের সম্পর্কে
দৈনিক আশ্রয় প্রতিদিন - একটি জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল। দেশ-বিদেশের সর্বশেষ ও নিউজ, বিনোদন, জীবনধারা, বিশেষ প্রতিবেদন, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা, তথ্য প্রযুক্তি, স্বাস্থ্য, খেলাধুলা, কলাম এবং বৈশিষ্ট্য এটি অন্তর্ভুক্ত করা হয়, দেশের উদ্যমী তরুণ সাংবাদিকদের নিয়ে একটি প্রতিভাবান দল গড়ে উঠেছে।


