HomeUncategorizedনন্দীগ্রামে ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে গলায় দড়ি দিয়ে এক ব্যক্তির...

নন্দীগ্রামে ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে গলায় দড়ি দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সঞ্জীব কুমার সরকার (৪৮) নামে এক ব্যক্তি গোলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ভাটরা ইউনিয়নের ছোট কঞ্চি পণ্ডিতপুকুর গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

 

নিহত সঞ্জীব কুমার সরকার ওই গ্রামের মৃত সন্তোষ সরকারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সঞ্জীব কুমার সরকার একজন মুদি দোকানদার। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে সবাই ঘুমিয়ে পড়েন। সেই সুযোগে সকলের অগোচরে ঋণের বোঝা সইতে না পেরে এবং পারিবারিক কলহের জেরে গভীর রাতে শয়ন ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।

 

ঘটনার পর নিহতের আত্মীয়-স্বজন কুমিড়া পণ্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। স্থানীয় সূত্রে আরও জানা যায়, আর্থিকভাবে ঋণগ্রস্ত হয়ে পড়ায় ঋণের টাকা পরিশোধ করতে না পেরে তিনি মানসিক চাপে ছিলেন। ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা করতে না পেরে পারিবারিক কলহ-বিবাদে জড়িয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে জানা যায়।

 

এ বিষয়ে কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মোস্তাফিজুর রহমানের সাথে কথা বললে তিনি জানান ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে সে গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করে। উক্ত ঘটনায় নন্দীগ্রাম থানায় ইউডি মামলা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments