HomeUncategorizedমণিরামপুরে তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন করলেন সাবেক উপজেলা বিএনপি সভাপতি ইকবাল হোসেন

মণিরামপুরে তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন করলেন সাবেক উপজেলা বিএনপি সভাপতি ইকবাল হোসেন

আব্দুল্লাহ আল মামুন

 

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বর্ষীয়ান রাজনীতিবিদ তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের মণিরামপুরে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।বুধবার (৪ নভেম্বর) মণিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সহ-সভাপতি মেরী ইকবাল। এ সময় মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, দেশ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করা হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে গণভোজের আয়োজন করা হয়।উল্লেখ্য, ২০১৮ সালের ৪ নভেম্বর রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তরিকুল ইসলাম। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জাতীয় সংসদ সদস্য, মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে তাঁর ভূমিকার কারণে দলীয় নেতাকর্মী ও অনুসারীদের কাছে তিনি ‘উন্নয়নের কারিগর’ হিসেবে পরিচিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments