প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত আমীর আলী ফকিরের বিরুদ্ধে বাড়ি ও চাকরির প্রলোভনে
লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ শিরোনামের সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আমি আমীর আলী ফকির, উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি নির্দোষ “আমার বিরুদ্ধে যারা কথা বলছে তারা রাজনৈতিকভাবে আমাকে হেয় করার চেষ্টা করছে। আমি কোনো টাকা নিইনি। মোছাঃ শাহিনা বেগম, স্বামী আইনুল ইসলাম, গ্রাম- উত্তরাশশী মিস্ত্রিপাড়া, পঞ্চপুকুর, নীলফামারী। লিজা বেগম, স্বামী শরিফুল ইসলাম, গ্রাম- হাতীপাড়া, পঞ্চপুকুর, নীলফামারী। আলাউদ্দিন, গ্রাম- বাবরিঝাড় চৌপতি চাপড়া ইউনিয়ন। মহুবার, পঞ্চপুকুর, নীলফামারী। আমার শত্রুপক্ষ এদের দিয়ে সাংবাদিকদের প্রভাবিত করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা-বানোয়াট ভিত্তিহীন সংবাদ পরিবেশন করেছে। আমি সংশ্লিষ্ট সকল গণমাধ্যমকে অনুরোধ করছি, বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে কোনো সংবাদ প্রচার না করার জন্য এবং সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরার জন্য। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাই, এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য প্রকাশ করুক।
সূত্র: রিপোর্টার জাহাঙ্গীর
আমীর আলী ফকির
পঞ্চপুকুর, নীলফামারী
AD


