Homeঅপরাধফকিরহাটের মাদকাসক্তের নতুন নাম পেন্সি ইমরান”হাত বাড়ালে মিলছে মাদক 

ফকিরহাটের মাদকাসক্তের নতুন নাম পেন্সি ইমরান”হাত বাড়ালে মিলছে মাদক 

মেহেদী হাসান নয়ন, বাগেরহাট
ফকিরহাটের মাদক আন্ডারওয়ার্ল্ডে ফেন্সি ইমরান হিসেবে পরিচিত কেউ কেউ বলেন গডফাদার ইমরানের হাতেই উপজেলার মাদক সাম্রাজ্যের একচ্ছত্র নিয়ন্ত্রণ। অনেকে সরকারি দলের প্রভাবশালী নেতা ইমরানের মদক বেচা কেনার ভাগা পাই, দিনে দুপুরে মাদক বেচা কেনাতে আছে আন্ডারওয়ার্ল্ডের মদক সম্রাট খেতাব। তার ইসারাতে জেলার ৯ টি উপজেলাতে মাদক ব্যবসা পরিচালিত হয়।
গত শনিবার দিবাগত রাতে পাগলা শ্যামনগর উত্তর পাড়া গ্রামের শেখ ইয়াদ উদ্দিনের ছেলে মাদক সম্রাট শেখ ইমরান হোসেন (২৭) কে তৈয়েব আলীর বটতলা থেকে ফকিরহাট মডেল থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে পেন্সি ইমরানকে ধরতে অক্ষম হয়,এই মাদকের ছোবলে যুবসমাজ অশান্তীর অন্তর জ্বালায় জ্বলছে অসংখ্য পরিবার, এতে অসন্তুষ্ট প্রকাশ করছেন এলাকার সচেতনমহল।
এর কিছু দিন আগে পেন্সি ইমরান নেশা সামগ্রীর নিয়ে সেবনরত অবস্থায় ছবি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করলে পুলিশের তৎপরতায় ২৪ ঘন্টা যেতে না যেতেই পুলিশ গ্রেপ্তার করে পেন্সি ইমরানকে, জামিন নিয়ে জেল থেকে বের হয়ে এলাকায় এসে আবার রমারম মাদক ব্যবসা শুরু করে,অল্প দিনে বনে যায় মাদক সম্রাট নতুন ভাবে নামকরণ করা হয় ফেন্সি ইমরান।
এলাকার চিহ্নিত মাদকসেবি ও মাদক কারবারি। সে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, এলাকায় সিন্ডিকেট তৈরি করে একটি প্রাইভেট কারে সে মাদক পাচার ও বিক্রি করে আসছে বলে জানান এলাকাবাসি।
ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মু. আলীমুজ্জামান বলেন,  মাদকের বিরুদ্ধে নিরবিচ্ছিন্ন অভিযান পরিচালনা করে ফেন্সি ইমরানের অনেক সদস্যকে আটক করা হয়েছে,আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
মাদক মানেই একটি সুন্দর জীবন নিমোজ্জিত নিকোষ কালো আধারে মাদক মানেই বিবেক আর ব্যক্তিত্বর নিশ্চিত ধ্বংসের অবক্ষয়, ফকিরহাটকে মাদকমুক্ত রাখতে বিশেষ ভূমিকা রাখছেন উপজেলা প্রশাসন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments