আব্দুল্লাহ আল মামুন, যশোর
যশোরের মণিরামপুরে ইসলামী যুব আন্দোলন উপজেলা শাখার অর্ধমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকালে মণিরামপুরে সংগঠনটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।ইসলামী যুব আন্দোলন মণিরামপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা এমদাদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা শাখার সহসভাপতি চিকিৎসক আহসান হাবীব।
সভায় উপজেলা ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক ইমদাদুল হক, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অর্থবিষয়ক সম্পাদক আবু রায়হান, তথ্য ও গবেষণা সম্পাদক সাজেদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।


