Homeদুর্ঘটনামাগুরা শ্রীপুরে পল্লী বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

মাগুরা শ্রীপুরে পল্লী বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

ইসরাইল হাসান আপন

স্টাফ রিপোর্টার

 

মাগুরার শ্রীপুর উপজেলায় পল্লী বিদ্যুতের খুঁটিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ মাহফুজার খান (৩৫) নামে এক দিনমজুরের করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার কল্যাণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহফুজার খান শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের মোঃ আমজাদ আলী খানের ছেলে। তিনি পল্লী বিদ্যুৎ অফিসে দিনমজুর ও পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো আজকেও সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মাহফুজার। দুপুর আনুমানিক ২টার দিকে পরিবার জানতে পারে যে তিনি কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। পরবর্তীতে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. খুশি খাতুন তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পরিবারের পক্ষে শেখ আবু সাঈদ বলেন, “মাহফুজার অফিসে একজন পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ কীভাবে একজন পরিচ্ছন্নতা কর্মীকে কোনো নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটিতে তুলল, আমরা তার সুষ্ঠু বিচার চাই।”

এদিকে দুর্ঘটনার বিষয়ে শ্রীপুর পল্লী বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে জানানো হয়, পরিচ্ছন্নতা কর্মী মাহফুজার খান কারিগরি কর্মকর্তা বা কর্তৃপক্ষের নির্দেশ ছাড়াই নিজ দায়িত্বে পল্লী বিদ্যুতের খুঁটিতে উঠেছিলেন। সে সময় মেইন লাইনে বিদ্যুৎ প্রবাহিত থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments