Homeসারাদেশচট্টগ্রামলাকসামে বিএনপির আহবায়ক আব্দুর রহমান বাদলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল!

লাকসামে বিএনপির আহবায়ক আব্দুর রহমান বাদলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল!

রিয়াদ ভূঁইয়া,  লাকসাম(কুমিল্লা)প্রতিনিধি

লাকসামে বিএনপি সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকা দলের বিশৃঙ্খলার সৃষ্টিকারী ও পৌর যুবদলের দুই নেতাকে লাঞ্ছিত করার উপজেলা বিএনপির আহবায়ক আবদুর রহমান বাদলের পদত্যাগের দাবিতে যুবদলের বিক্ষোভ মিছিল করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় আগে উপজেলা ও পৌরসভার যুবদলের ব্যানারে বিক্ষোভ মিছিলটি
পৌর সড়ক থেকে শুরু করে পৌরসভার বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান ফারুক,সাবেক সভাপতি মাহবুবুর রহমান মানিক, আবু বক্কর সিদ্দিকী মিল্টন, পৌরসভা যুবদলের আহ্বায়ক মাহবুবুল হক মনু, সদস্য সচিব আফজাল হোসেন, যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ শফিউল্লা,রায়হানসহ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তৃতা বলেন, উপজেলা বিএনপির আহবায়ক আবদুর রহমান বাদল তিনি সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকা দলের বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। এছাড়াও আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কার্যালয় সামনে বিএনপির আহবায়ক আবদুর রহমান বাদল একক ভাবে নির্বাহী কর্মকর্তার সঙ্গে দেখা করা বিষয় নিয়ে পৌর যুবদলের আহবায়ক মাহবুব হক মনু ও সদস্য সচিব আফজাল হোসেনকে লাঞ্ছিত করা হয়েছে। এ ঘটনায় যুবদলের নেতাকর্মীরা একত্রিত হয়ে উপজেলা বিএনপির আহবায়ক আবদুর রহমান বাদলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments