Homeসারাদেশবাড়ির পাশে খালে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু।

বাড়ির পাশে খালে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু।

নাহিদ হাসান শামীম স্টাফ রিপোর্টার

নাটোরের সিংড়ায় মঙ্গলবার বেলা ১২ টার দিকে কয়েকজনের সঙ্গে বাড়ির পাশের খালে মাছ ধরতে গিয়ে মৃত্যু হয় মোঃ আলী (২০) নামের এক যুবকের।

সিংড়া পৌর এলাকার ২ নং ওয়ার্ডের উত্তর দমদমা পূর্বপাড়া এলাকার মোঃ আবু তালেবের বড় ছেলে সে। মাছ ধরতে গিয়ে পানিতে ডুব দেওয়ার পর আর তাঁর খোঁজ পাওয়া যায় না, সাথে থাকা ব্যাক্তি ও পরিবারের সদস্যরা মিলে অনেক খোঁজাখুঁজির পরে উজান থেকে ভেসে আসা কচুরিপানার মধ্যে তাঁর মৃত মরদেহ পানিতে ভাষমান অবস্থায় পাওয়া যায়।

পরিবারের সদস্য ও স্থানীয়রা আশংকা করছেন ডুব দেওয়ার পর পানির নিচে মাছ ধরা অবস্থায় নিঃশ্বাস ফুরিয়ে আসতে থাকলে তাড়াহুড়ো করে উঠতে গিয়ে অবাঞ্চিত কচুরিপানায় আটকে গিয়ে তাঁর মৃত্যু ঘটে।

মৃতদেহ খুঁজে পাওয়ার পর মৃত্যুর সত্যতা নিশ্চিতের জন্য দক্ষিণ দমদমা এলাকার মোঃ ওসমান আলী ও পরিবারের কয়েকজন মিলে মৃত মোঃ আলীকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মোঃ আলীর পরিবারে শোকের ছায়া পড়েছে কেননা কিছুদিন যাবৎ আলীর বিয়ের কথা চলছিলো।

অকাল সন্তানের মৃত্যুতে মা ও পরিবারের সদস্যদের মাঝে ও এলাকায় শোকের ছায়া পড়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments