Homeজানাজা মো. রউফুল আলম, ব্যুরো চিফ, রংপুর

 মো. রউফুল আলম, ব্যুরো চিফ, রংপুর

২০ জুলাই ২০২৫

রংপুর নগরীর অন্যতম ব্যস্ততম সড়ক, জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা রেলগেট পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে আজ (রবিবার) দুপুর ১১টা ৩০ মিনিটে ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করেন স্থানীয় বাসিন্দারা। মরিয়ম চক্ষু হাসপাতাল সংলগ্ন সড়কে আয়োজন করা হয় রংপুর সিটি করপোরেশন কর্তৃপক্ষের ‘প্রতীকী গায়েবানা জানাজা’।

দীর্ঘদিন ধরে সড়কটির করুণ অবস্থা নিয়ে একাধিকবার গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলেও রংপুর সিটি করপোরেশনের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ স্থানীয়দের। জনদুর্ভোগ চরমে পৌঁছালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদাসীন। এতে ক্ষুব্ধ হয়ে অভিনব প্রতিবাদের পথ বেছে নেন সাতমাথা এলাকার যুবসমাজ।

এই প্রতীকী জানাজায় অংশ নেন— রাজিমুজ্জামান হৃদয়, প্রান্ত হোসেন, মো. নাঈম, সাকিব হোসেন, মোহাম্মদ হাসান, হোসাইন, সৈকত ইসলাম, তানবীর ইসলাম, নাঈম হক, মাহিম প্রমুখ। জানাজা পরিচালনা করেন স্থানীয় মাদরাসা শিক্ষার্থী রাহুল ইসলাম। কর্মসূচিতে যুবক শ্রেণির উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

‘সিটি করপোরেশন কর্তৃপক্ষ মৃত—এটাই আমাদের বার্তা’

আয়োজকদের পক্ষে মুহাম্মদ রাজিমুজ্জামান হৃদয় বলেন,“দিনের পর দিন সাতমাথা থেকে জাহাজ কোম্পানি পর্যন্ত রাস্তাটির ভয়াবহ অবস্থা দেখে মনে হচ্ছে—এ সড়কের দায়িত্বে কেউ নেই। কর্তৃপক্ষের টনক নড়াতে আমরা একাধিকবার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলেছি, অভিযোগ জানিয়েছি। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। তাই আমরা ধরেই নিয়েছি, সিটি করপোরেশন কর্তৃপক্ষ ‘মারা গেছে’। সেই প্রতিবাদেই আজকের প্রতীকী গায়েবানা জানাজার আয়োজন।”

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

সাতমাথা-জাহাজ কোম্পানি রোডটি রংপুর নগরীর গুরুত্বপূর্ণ একটি সংযোগ সড়ক, যেখানে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। অথচ খানাখন্দে ভরা এই সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন, ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে সড়ক সংস্কারের কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে, তারা আরও বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments