Homeঅপরাধশেবাচিম হাসপাতালে দালাল দেখলেই আটক করার নির্দেশ, অভিযানে একজন আটক

শেবাচিম হাসপাতালে দালাল দেখলেই আটক করার নির্দেশ, অভিযানে একজন আটক

রিপোর্টার: রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল ব্যুরো চীফ

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) পরিচালনা ও সেবার মানোন্নয়নে কঠোর অবস্থানে গেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর। রোগীসেবা, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারে তিনি দালাল, প্রতারক এবং বাইরের ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

সোমবার পরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধান, অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপকবৃন্দ। সভা শেষে তাঁরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট পরিদর্শন করেন।

গৃহীত প্রধান সিদ্ধান্তসমূহ:
মেডিসিন ভবনে অতিরিক্ত রোগীর চাপের কারণে পুরাতন ভবনে বিভাগ সম্প্রসারণ করা হবে।

বাইরের ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতাল এলাকায় প্রবেশ নিষিদ্ধ।

রোগী দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণে নতুন নিয়ম চালু হবে।

ওয়ার্ড অপরিচ্ছন্ন থাকলে সংশ্লিষ্ট পরিচ্ছন্নতা কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও বেতন কর্তনের সিদ্ধান্ত।

বাইরের ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি ও দালালদের আটক করে আইনের আওতায় আনার নির্দেশ।

এই নির্দেশনার পরপরই মঙ্গলবার (৫ আগস্ট) পুলিশ ও আনসার বাহিনী অভিযান চালায় এবং হাসপাতালের মেডিসিন ভবন থেকে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পরিচয়ধারী তপু সিকদারকে আটক করে থানায় হস্তান্তর করে। পরবর্তীতে তিনি মুচলেকা দিয়ে মুক্তি পান বলে জানা গেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীসেবার পরিবেশ নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে এবং নিয়মিত নজরদারি করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments