Homeঅপরাধচাঁপাইনবাবগঞ্জে অবৈধ সিএনজি অটোরিক্সায়  বাড়ছে দুর্ঘটনা, জনজীবন অতিষ্ঠ

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সিএনজি অটোরিক্সায়  বাড়ছে দুর্ঘটনা, জনজীবন অতিষ্ঠ

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ ভোলাহাট নাচোল গোমস্তাপুর উপজেলা সহ সদর উপজেলা এবং চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী মহাসড়কে বেআইনিভাবে চলাচলকারী সিএনজি থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্যে সড়ক ব্যবস্থাপনা ভেঙে পড়েছে। বিশ্বরোড মোড় থেকে শুরু করে শান্তি মোড়, পুরাতন বাজার-সদরঘাট, হাসপাতাল রোড ও মোড়, শিবতলা মোড়, উদয়ন মোড়, নিউমার্কেট সেন্টু মার্কেট মোড়, বটতলা হাট, বারঘরিয়া বাজার, পৌরসভা গেট ও নয়াগোলা হাট সহ নতুন ব্রিজ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে এ পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এসব ব্যাটারিচালিত অটোরিকশার বেশিরভাগ চালকই অপ্রাপ্তবয়স্ক, ১২ থেকে-১৮ বছরের শিশু, কিশোর। যাদের ড্রাইভিং সম্পর্কিত কোনো ধারনা কিংবা প্রশিক্ষণ নেই। অধিকাংশ সিএনজি চালকেরও বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই, এমনকি অনেকে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালান বলেও অভিযোগ রয়েছে।
মহাসড়কের একাধিক স্থানে, বিশেষ করে ব্যস্ততম বাজার, দূর্ঘটনা প্রবণ এলাকা ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে, এইসব ছোট আকারের যানবাহনের কারণে ঘণ্টার পর ঘণ্টা যানজট সৃষ্টি হয়ে দূর্ঘটনার স্বীকার হচ্ছে। ট্রাক-বাসের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় শিল্প এলাকা ও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরমুখী পরিবহন ব্যবস্থা ব্যাহত হচ্ছে।
গত এক মাসে অন্তত ৮টি দুর্ঘটনায় ৪ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে, যার বেশিরভাগই এ ধরনের যানবাহনের বেপরোয়া চলাচলের ফলে।
২০২৪ সালের জুলাই-আগস্টে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে সরকার পরিবর্তনের পর প্রশাসনিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়া পরিস্থিতিকে কাজে লাগিয়ে মহাসড়কে এই যানবাহনের সংখ্যা হঠাৎ বেড়ে যায়। ট্রাফিক পুলিশ একপর্যায়ে কার্যত অনুপস্থিত থাকায় অবৈধ পরিবহন চালকরা আইনের তোয়াক্কা না করেই বেপরোয়া ভাবে রাস্তায় নামে।
বর্তমানে পুলিশের টহল বেড়েছে, তবে স্থানীয়দের অভিযোগ- অভিযান পরিচালনা হলেও তা নিয়মিত নয় এবং অনেক ক্ষেত্রেই প্রভাবশালী মহলের হস্তক্ষেপে আটক যানবাহন ছেড়ে দেওয়া হয়।
অনুসন্ধানে জানা যায়, বিগত পেশী সরকারের আমলে এসব যানবাহনের মালিকরা রাজনৈতিক ছত্রছায়ায় প্রশাসনের ওপর প্রভাব খাটিয়ে নির্বিঘ্নে চলাচল করেছে। মাসোহারার বিনিময়ে অনেক ক্ষেত্রেই আইন প্রয়োগকারী সংস্থাগুলো নিরব থেকেছে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ বি আর টি এ সহকারী পরিচালক (ইঞ্জিঃ) শাহজামান হক বলেন চাঁপাইনবাবগঞ্জে সিএনজি স্টেশন না থাকায় এখানে সিএনজি চালিত থ্রি হুইলার রিক্সা অনুমোদন দেওয়ার কোন সুযোগ নাই। সিএনজি থ্রি হুইলার অনুমোদন বিআরটিএ দিয়ে থাকে, সিএনজি স্টেশন থাকলে অনুমোদন দেওয়া যেত। অনুমোদন ছাড়া থ্রি  হুইলারগুলো অবৈধভাবেই চলছে।
চাঁপাইনবাবগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর (টি আই) মোঃ সফিকুল আলম সফি এই প্রতিবেদককে জানান, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি যেনো, অবৈধভাবে সিএনজি অটোরিকশা চলাচল করতে না পারে।
কিন্তু আমার পূর্বে যে ফোর্স ছিল এখনো সে পরিমানে ফোর্স রয়ে গেছে কিন্তু যানবহন দিন দিন বাড়তেই আছে। থ্রি-হুইলার গুলো  অনুমোদন দেয় বিআরটিএ তাদের কিছু বাধ্যবাধকতা থাকে। অটো রিক্সা গুলো অনুমোদন দেয় পৌরসভা এগুলো পৌরসভার দেখভাল করা দরকার।
বাস-বে গুলো ঠিক মতো ব্যবহার হচ্ছে না। মিনি বাস রাখার জন্য একটা সংরক্ষিত টার্মিনাল রয়েছে সেটাও ঠিক মত ব্যবহার হয় না। যাত্রী ছাউনিগুলোও সঠিক ভাবে ব্যবহার হয় না।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments