Homeসারাদেশঢাকাসোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারজানা রহমানকে বিদায়ী সংবর্ধনা।

সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারজানা রহমানকে বিদায়ী সংবর্ধনা।

সোনারগাঁ প্রতিনিধি: সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান-কে বিদায় সংবর্ধনা দিয়েছে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানবৃন্দ।বৃহস্পতিবার ৪ ই ডিসেম্বর বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা তার দায়িত্বকালীন নিষ্ঠা, কর্মমুখী নেতৃত্ব এবং জনবান্ধব প্রশাসনিক ভূমিকার উচ্চ প্রশংসা করেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানরা বলেন ইউএনও ফারজানা রহমান দায়িত্ব গ্রহণের পর সোনারগাঁয়ে উন্নয়ন, জনসেবা, বাল্যবিবাহ প্রতিরোধ, ভেজালবিরোধী অভিযান, ভূমি সেবা ও আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে সাধারণ মানুষের সমস্যা সমাধানে তার তাৎক্ষণিক উদ্যোগ এবং স্বচ্ছ প্রশাসনিক কার্যক্রম উপজেলাবাসীর কাছে প্রশংসিত হয়েছে।
বিদায়বক্তব্যে ইউএনও ফারজানা রহমান বলেন, সোনারগাঁ আমার কাছে এক অবিস্মরণীয় কর্মস্থল। এখানকার মানুষের ভালোবাসা, সহযোগিতা ও আন্তরিকতা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। সোনারগাঁবাসীর উন্নয়ন ও কল্যাণের জন্য আমি সবসময় শুভকামনা জানাই।”
অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানর আব্দুল্লাহ আল মামুন,মোগরাপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী নুরুল ইসলাম,কাঁচপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান,নোয়াগাঁও ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান,বারদী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান,ও অন্য ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানরা ইউএনও ফারজানা রহমানকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করেন। বিদায় সংবর্ধনায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক এবং সোনারগাঁয়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments