বরিশাল ব্যুরো প্রধান
রাজনীতির মাঠের পরিবেশ হয় এক ধরনের আবার সমাজ সেবার মনমানসিকতা হয় এক ধরনের। অথচ বর্তমান সময়ে প্রতিটি এলাকায় একধরনের মব সৃষ্টি করে অহেতুক হয়রানি করার গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছে গুয়ারেখা ইউনিয়নের অলিখিত চাঁদাবাজদ চক্ররা। বিগত আওয়ামী লীগের সময়ে রাজনীতির মাঠ ছিল এক ধরনের।নেতৃত্ব ছিল একমাত্র শেখ হাসিনা নির্ভর। অবশ্য পাড়া মহল্লায় দলের নির্দেশনা উপেক্ষা করার এক্তিয়ার ছিল কারো। শুধু মাত্র জাতীয় সংসদ নির্বাচনে ভোটের পরিবেশে আওয়ামী লীগের জয় হতে হবে। বাকী দলগুলোর শুধু মাত্র নাম থাকবে। আর সেই সূত্র ধরেই বিগত অতিমাত্রার দাম্ভিকতা, অহমিকা ও হিংসার জন্যই ০৫ আগষ্টের জন্ম বাংলাদেশের রাজনীতির মাঠে । ছাত্র জনতার আত্মত্যাগের বদৌলতে আজকে দেশের মধ্যে গণতন্ত্র চর্চা হচ্ছে।
রাষ্ট্র ক্ষমতায় বিএনপি রয়েছে পরিবর্তনের ধারক ও বাহক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে।যদিও অন্ত বর্তি কালীন সময় থেকে বর্তমান সময়ে মব চর্চা হচ্ছে। গত দুই বছর ধরে প্রতিটি এলাকায় মব সৃষ্টি করে অহেতুক হয়রানি করার প্রবনতা বৃদ্ধি পেয়েছে। আর সেই সূত্র ধরেই পিরোজপুর জেলার মধ্যে নেছারাবাদ উপজেলায় মব সৃষ্টি করে নিরীহ আওয়ামী লীগের নেতা- কর্মী কিংবা ব্যাবসায়ীদেরকে মব সৃষ্টি করে চাঁদা দাবীর প্রবণতা বেড়েছে। বাদ যাচ্ছে না গুয়ারেখা ইউনিয়নের
পাকাপোক্ত চাঁদাবাজ চক্ররা। সক্রিয় ভাবে কাজ চালিয়ে যাচ্ছেন যত্রতত্র ভাবে।
নইলে স্বরুপকাঠি উপজেলার গুয়ারেখা ইউনিয়নের বিশাল গ্রামের এক জন সঞ্চয় মন্ডল।বিশাল গ্রামের স্থায়ী বাসিন্দা বাবু সঞ্জয় মন্ডল। বিগত সময়ে অক্লান্ত পরিশ্রমের বদৌলতে বর্তমান সময়ে খুব ভালো অবস্থানে রয়েছে। পরিশ্রম সার্থক হওয়ার বর্তমান সময়ে গুয়ারেখা ইউনিয়নের মধ্যে একটা রোল মডেল হিসেবে সুপরিচিত। সততার বদৌলতে ব্যবসা করে বর্তমানে প্রতিষ্ঠিত সঞ্চয় মন্ডল। পরাধীন থেকে স্বাধীন আর এর পেছনে ছিল সততার প্রতিচ্ছবি। জীবন জীবীকার যুদ্ধে কষ্ট ও পরিশ্রম করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন সঞ্চয় মন্ডল । সুপ্রিয় পাঠক সঞ্চয় মন্ডল একজন ব্যাবসায়ীই নয় বরং একজন ধর্মপ্রাণ সনাতন (হিন্দু)পরিবারের সন্তান। ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রতিবছর ব্যবসায়ের কিছু অংশ থেকে নিজ এলাকায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সামর্থ্য অনুযায়ী সার্বিকভাবে সহযোগিতা করে আসছেন।
এব্যাপারে গুয়ারেখা ইউনিয়নের বেশীরভাগ লোকজন গণ মাধ্যম কর্মীদের বলেন সঞ্চয় মন্ডল বিগত সময়ে বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছেন।অথচ আমাদের ইউনিয়নের একটা চাঁদাবাজ চক্র বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে চাঁদা দাবি করেন সঞ্চয় মন্ডলের কাছ। কোনমতে চাঁদা দিতে অস্বীকার করলে নানান কায়দায় হামলা করার ভয় দেখায়।পাশাপাশি এত সম্পদের উৎসের কথা প্রচার করবো। এমনকি মব সৃষ্টি করে নিঃস্ব করে দিবো। এছাড়াও গুয়ারেখা সহ ইউনিয়নের প্রতিটি পাড়া মহল্লায় ষড়যন্ত্র করে অপপ্রচার চালানো হবে।
এব্যাপারে এলাকার বেশ কয়েকজন জনপ্রতিনিধিরা গণ মাধ্যম কর্মীদের বলেন, চাঁদাবাজ চক্র সুকৌশলে সমাজ সেবক সঞ্চয় মন্ডলের বিরুদ্ধে ফেসবুক সহ বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে অপপ্রচার চালাচ্ছেন। সামাজিক ভাবে হেও প্রতিপক্ষ করার গুরুত্বপূর্ণ মিশনে রয়েছে চাঁদাবাজ চক্ররা। এছাড়াও অহেতুক দুর্নীতির অভিযোগ তুলে সামাজিক ভাবে হেও প্রতিপন্ন করার চেষ্টা করে যাচ্ছেন যত্রতত্র ভাবে । হিন্দু সম্প্রদায়ের এবং ছাত্র দলের রাজনীতির মাঠে সম্পৃক্ত পলাশ মন্ডল গণ মাধ্যম কর্মীদের বলেন, বিগত ০৫ আগষ্টের পর পরই পরে আমার ইউনিয়নের মধ্যে হিন্দু চাকরিজীবী ও ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করার খবর শুনছি। ভুক্তভোগীরা নিরাপত্তার জন্য সরাসরি অভিযোগ করতে রাজি হয়নি। আমি প্রশাসন সহ কাছে, উপজেলা ও ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের কাছে আহ্বান করবো তারা যেন কঠোর হতে এই চাঁদাবাজদের শক্তভাবে দমন করেন। এছাড়াও সরেজমিনে গণ মাধ্যম কর্মীরা গুয়ারেখা ইউনিয়নের বিভিন্ন গ্রামের মধ্যে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বললেন। মনের ভুলেও কোন লোক বাজে মন্তব্য করেননি। বরং হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি মুসলিম পরিবারের অনেকেই বলেন, নিঃসন্দেহে সঞ্চয় মন্ডল একজন চমৎকার মানুষ। এলাকার জন্য নিবেদিত প্রাণ দলমত নির্বিশেষে।
সর্বশেষ তথ্য অনুযায়ী জেলার ও বিভাগের গণ মাধ্যম কর্মীরা মুঠো ফোনে কথা বললেন। একান্ত আলাপ চারিতায় সঞ্চয় মন্ডল মৃদু হাসি দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তবে আমি সততার বদৌলতে বর্তমান সময়ে খুব ভালো অবস্থানে। অনেক কষ্ট করে এবং বাবা মায়ের আশীর্বাদে নিজের ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেছি।আমি একজন খাঁটি দেশপ্রেমিক। নিজের স্বার্থ দেখিনি বরং মনের টানে এলাকায় কিছু কাজ করে যাচ্ছি। নিজের বাবার ভিটায় চমৎকার বাড়ি নির্মাণ করছি। মানুষের জন্য কাজ করে যাচ্ছি নিজের অর্থ কড়ি দিয়ে। তাহলে চাঁদাবাজ চক্র চাঁদা চাইতে পারে। ভিক্ষুক ভিক্ষা চাইতে পারে। এটা সহজাত প্রবৃত্তিতে পরদন । কিন্তু আমি চাঁদা দিবো কেন ? আমার বিরুদ্ধে অপপ্রচার করলে আমার কিছু যায় আসে না। আমি আমার জায়গায় সঠিক আছি। সরকার কে ভ্যাট ট্যাক্স দিয়ে এদেশে ব্যবসা বানিজ্য করে যাচ্ছি । আমি কেন চাঁদাবাজ চক্রের সাথে আপোষ করবো ?


