হারানো বিজ্ঞপ্তি
মোঃ মাসুদ আলম রিপোর্টার ঢাকা
কুমিল্লা জেলার লাকসাম উপজেলার হামিরাবাগ গ্রামের মসজিদ বাড়ির বাসিন্দা জয়ফুল বেগম (পিতা: রুস্তম আলী, মাতা: স্বরূপ বানু) গত ১৯ মে, বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, জয়ফুল বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি এবং তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা এখন পর্যন্ত তার অবস্থান জানতে পারেননি।
এ ঘটনায় পরিবার গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। তাই কোনো ব্যক্তি যদি তাকে কোথাও দেখে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
ঠিকানা: মসজিদ বাড়ি, হামিরাবাগ গ্রাম, লাকসাম উপজেলা, কুমিল্লা জেলা।
যোগাযোগের নম্বর: 📞 ০১৩১২-১৩৯৯৫০ 📞 ০১৮৬৯-২৩৮০১৩
জয়ফুল বেগমের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments