HomeUncategorizedস্বনির্ভরতার জন্য সহায়তা: ভিউব্লিউবি কর্মসূচিতে প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্বনির্ভরতার জন্য সহায়তা: ভিউব্লিউবি কর্মসূচিতে প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
নারীর আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বনির্ভরতা নিশ্চিতকরণের লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভালনারেবল উইমেন বেনিফিট (ভিউব্লিউবি) কর্মসূচির আওতায় ২০২৫-২০২৭ চক্রের উপকারভোগী নারীদের জন্য উন্নয়ন প্যাকেজ সেবার অংশ হিসেবে “প্রশিক্ষকদের প্রশিক্ষণ” (Training of Trainers) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করে রংপুর জেলার গংগাচড়া উপজেলার স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাসরুট কো-অপারেশন। প্রধান অতিথি: মোছা: জেসমিন আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বিশেষ অতিথি: মৌসুমী আক্তার মহিলা বিষয়ক কর্মকর্তা গংগাচড়া রংপুর।

কর্মশালায় সভাপতিত্ব করেন, গ্রাসরুট কো-অপারেশনের নির্বাহী পরিচালক প্রফেসর মো. নাসির উদ্দিন রাসেল। উপস্থিত ছিলেন, আনন্দ পল্লব নাজেল পরিচালক,গ্রাসরুট প্রফেশনাল ইন্সস্টিটিউট, সিনিয়র ট্রেইনার কাম প্রোগ্রাম ম্যানেজার জহুরুল হক বুলবুল এবং ভিউব্লিউবি প্রকল্পের সিনিয়র ট্রেইনার মো. আরিফুল ইসলাম।

প্রশিক্ষণে ইউনিয়ন পর্যায়ের প্রশিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এতে নারীদের দক্ষতা উন্নয়ন, আয়বর্ধক কার্যক্রম, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক ক্ষমতায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষকরা মাঠপর্যায়ে উপকারভোগীদের মাঝে প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার কৌশল ও পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করেন।

বক্তারা বলেন, ভিউব্লিউবি কর্মসূচি নারীদের স্বনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রশিক্ষণের মাধ্যমে নারীরা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে এবং পরিবার ও সমাজে তাদের অবস্থান সুদৃঢ় হবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান এবং সরকারের এ উদ্যোগকে সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments