HomeUncategorizedরূপসায় পানিবন্দি মানুষের পাশে বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা সাইফুর...

রূপসায় পানিবন্দি মানুষের পাশে বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা সাইফুর রহমান 

আজিজুল ইসলাম,খুলনা।

টানা ভারী বৃষ্টিতে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন এর বাগমারা উত্তর পাড়া অচিনতলা মাদ্রাসা বড় পুকুর পাড় আজিজুল সাংবাদিকের বাড়ি সহ বিভিন্ন এলাকার জলমগ্ন হয়ে পড়েছে। বসতবাড়ি, সড়ক ও বিভিন্ন অলিগলিতে পানি জমে যাওয়ায় অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এতে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি শৌচাগার ব্যবহার, বিশুদ্ধ খাবার পানির সংকট এবং রান্নাবান্নায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

গত বৃহস্পতিবাের দিবাগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ভারী বর্ষণে বাড়িঘরে পানি ঢুকে পড়ে। অনেক পরিবারের রান্নাঘর ও শৌচাগার পানিতে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়ে। এলাকার বাসিন্দাদের কেউ কেউ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ারও চেষ্টা করছেন।

এ পরিস্থিতিতে আজ রবিবার (১২ জুলাই) বেলা তিনটার

দিকে জলাবদ্ধ নৈহাটি ইউনিয়নের ২ নং ওয়ার্ড বাগমারা উত্তরপাড়া গ্রামে পরিদর্শন করেন রূপসা উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক নৈহাটি ইউনিয়ন চেয়ারম্যান মোল্লা সাইফুর রহমান। তিনি পানিবন্দী অসহায় মানুষের খোঁজখবর নেন এবং

বাগমারা উত্তর পাড়া এলাকা পরিদর্শনকালে মোল্লা সাইফুর রহমান বলেন, ‘দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। তাদের প্রয়োজন অনুযায়ী সার্বিক সহযোগিতা অব্যাহত রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এছাড়া দেশের চলমান দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে প্রস্তুত আছি।’

এদিকে স্থানীয় বাসিন্দারা দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর রাস্তা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। তাঁদের মতে, অল্প সময়ের ভারী বৃষ্টিতেই প্রতিবছর একই ধরনের দুর্ভোগ সৃষ্টি হওয়ায় স্থায়ী সমাধান জরুরি হয়ে পড়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments