HomeUncategorizedচাঁদেরহাট কৃষি কলেজ লাইব্রেরিতে কাব্যগ্রন্থ প্রদান

চাঁদেরহাট কৃষি কলেজ লাইব্রেরিতে কাব্যগ্রন্থ প্রদান

নিজস্ব প্রতিবেদক, রংপুর | ১৯ জুলাই ২০২৬, সকাল ১০টা:

নীলফামারী জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চাঁদেরহাট কৃষি কলেজের অফিস কক্ষে এক সাদামাটা কিন্তু তাৎপর্যপূর্ণ আয়োজনে কাব্যগ্রন্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কবি, সাহিত্যিক ও শিক্ষাবিদ মো. রউফুল আলম তাঁর রচিত ‘ব্যর্থ সমাজের প্রতিচ্ছবি’ কাব্যগ্রন্থটি কলেজ লাইব্রেরিতে উপহার প্রদান করেন। এ সময় গ্রন্থটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন কলেজের দায়িত্বপ্রাপ্ত প্রিন্সিপাল জনাব বদরুল আলম বাবুল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক আব্দুল্লাহ এবং মিজানুর চৌধুরী কৃষি কলেজের দায়িত্বপ্রাপ্ত প্রিন্সিপাল মো. গোলাম রব্বানীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

প্রিন্সিপাল বদরুল আলম বাবুল বলেন, “এ ধরনের সাহিত্যকর্ম শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই বইটি আমাদের লাইব্রেরিকে সমৃদ্ধ করবে।”

অপরদিকে কবি মো. রউফুল আলম বলেন, “সমাজের অসঙ্গতি ও বাস্তব চিত্র তুলে ধরাই এই কাব্যগ্রন্থের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীরা বইটি পড়ে সচেতন ও মানবিক নাগরিক হিসেবে গড়ে উঠবে—এটাই আমার প্রত্যাশা।”

বক্তারা আরও বলেন, পাঠাভ্যাস গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় এবং ভবিষ্যতেও এ ধরনের সাহিত্যচর্চা অব্যাহত রাখা প্রয়োজন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments