HomeUncategorizedনীলফামারীতে সাংবাদিক মানিক লাল দত্তের সপরিবারে ইসলাম গ্রহণ

নীলফামারীতে সাংবাদিক মানিক লাল দত্তের সপরিবারে ইসলাম গ্রহণ

রউফুল আলম, ব্যুরো চীফ, রংপুরঃ

নীলফামারীর জলঢাকা উপজেলায় এক উল্লেখযোগ্য ধর্মান্তরের ঘটনায় স্থানীয় সাংবাদিক মানিক লাল দত্ত (৪২) তার দুই পুত্রসহ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ধর্মীয় ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তিনি নতুন নাম গ্রহণ করেছেন মোঃ মাহাদী হাসান (মানিক)।

জানা গেছে, তার বড় ছেলে অর্ণব দত্ত (১৫)-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে মোঃ মাহমুদ হাসান এবং ছোট ছেলে সূর্য দত্ত (৭)-এর নতুন নাম রাখা হয়েছে মোঃ মাহতাব হোসেন।

নবধর্মগ্রহণকারী মাহাদী হাসান জানান, শৈশব থেকেই মুসলিম প্রতিবেশীদের সঙ্গে বেড়ে ওঠার ফলে ইসলামের আচার-আচরণ ও ধর্মীয় মূল্যবোধ সম্পর্কে তার গভীর আগ্রহ তৈরি হয়। দীর্ঘদিন চিন্তাভাবনার পর তিনি সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন।

পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া, বিশেষ করে এফিডেভিট সম্পন্ন করার পর স্থানীয় মসজিদের ইমামের মাধ্যমে তারা কালিমা পাঠ করে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

এ ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই এটিকে ব্যক্তিগত বিশ্বাস ও ধর্মীয় স্বাধীনতার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।

ধর্মপ্রাণ মুসল্লিরা নবধর্মগ্রহণকারী এই পরিবারের জন্য দোয়া কামনা করেছেন, যাতে তারা ইসলামের আদর্শে দৃঢ়তার সঙ্গে জীবন পরিচালনা করতে পারেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments