HomeUncategorizedনাটোর জেলার লালপুর উপজেলার আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু।  

নাটোর জেলার লালপুর উপজেলার আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু।  

লাভলী ইয়াসমিন।

ভ্রাম্যমান প্রতিনিধি, নাটোর জেলা।

নাটোর জেলার লালপুর উপজেলার বিলমারিয়া মোহর কায়া নতুন পাড়ায় একদিনের ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মোহর কায়া নতুন পাড়া গ্রামের মোয়াজ্জেম আলীর দুই ছেলে তুহিন ৮তুষা‌র ৪ একদিনের ব্যবধানে দুজনের মৃত্যু হয়।

১৬ জুলাই বড় ছেলে তুহিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে । তাকে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন । পরে ১৮ জুলাই তুষার একই উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখান থেকে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়া হয়। রাজশাহী মেডিকেলে কর্তব্যরত চিকিৎসকাকে মৃত ঘোষণা করে। শিশুটির দেহ বাসায় নিয়ে এলে পিতা মোয়াজ্জেম হোসেন অসুস্থ হয়ে পড়ে। তাকেও রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। এক দিনের ব্যবধানে দুটি শিশুর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শিশুটির মা তুলি বেগম লালপুর থানায় মামলা দায়ের করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায় পারিবারিক কলহের জেরে দুটির মা তুলি বেগম কিছু দুটিকে তার বাবার কাছে রেখে বাপের বাড়িতে চলে যান। শিশু দুটিকে নিয়ে তার বাবা থাকতেন।

শিশুর নানা বলেছেন এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুর রহমান ঘটনা সত্যতা স্বীকার করেন। এবং বলেন শিশুদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে পরবর্তী কার্যক্রম শুরু হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments