HomeUncategorizedবিরামপুরে স্থানীয় সরকার গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য...

বিরামপুরে স্থানীয় সরকার গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা

মোঃ নয়ন মিয়া বিরামপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আয়োজনে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস ভিত্তিক) -আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গ্রামীণ সড়কের কোর রোড  নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রকৌশলী মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায়, থানার ওসি সাইফুল ইসলাম সরকার, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জোতবানী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপ সহকারী প্রকৌশলী মোঃ সুরুজ্জামান প্রমূখ। কর্মশালায় আলোচক হিসেবে মূল বিষয়াদি উপস্থাপন করেন, বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড এর জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী ফাহিম শাহরিয়ার।

‎কর্মশালায় সড়ক নেটওয়ার্ক (সিআরএন) এর আওতায় উপজেলা, ইউনিয়ন ও গ্রাম‍্য সড়কের তথ‍্যগুলো তুলে ধরা হয়।

‎মোঃ নয়ন মিয়া

‎বিরামপুর,প্রতিনিধি

‎০১৭৩৪৮৮২৭০৪

‎তাং- ২০/০৭/২৬ইং

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments