HomeUncategorizedকমলনগরে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ: ব্যবসায়ী হোসেন বাবুর্চির সুষ্ঠু বিচারের দাবি

কমলনগরে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ: ব্যবসায়ী হোসেন বাবুর্চির সুষ্ঠু বিচারের দাবি

হাবিবুর রহমান কমলনগর

(লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাট বাজারের ব্যবসায়ী ও একটি আয়োজন ডেকোরেটর প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হোসেন বাবুর্চি প্রতিপক্ষের দায়ের করা একটি মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। এ ঘটনায় তিনি ও তাঁর পরিবার চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, হোসেন বাবুর্চি দীর্ঘদিন ধরে কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের চর ঠিকা এলাকার সরকারি আশ্রয়ণ প্রকল্পে বসবাস করে আসছেন। জীবিকার তাগিদে তিনি ফজুমিয়ারহাট বাজারে ডেকোরেটরের ব্যবসা পরিচালনা করেন।

হোসেন বাবুর্চির ভাষ্যমতে, কয়েকদিন আগে তাঁর বাড়ির সামনে অবস্থিত শাহাবুদ্দিনের টি-স্টোর থেকে তাঁর স্ত্রী একটি ডিম কিনে আনেন। রান্নার সময় ডিমটি নষ্ট পাওয়া গেলে বিষয়টি জানাতে তাঁর স্ত্রী দোকানে গিয়ে শাহাবুদ্দিনের মায়ের কাছে ডিমটি দেখিয়ে অভিযোগ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণ পর শাহাবুদ্দিন ক্ষুব্ধ হয়ে তাঁদের বাড়িতে এসে উত্তেজিত আচরণ করেন এবং মারধরের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় তিনি বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের লোকজন এনে মারধর করার হুমকি দেন এবং আশপাশের লোকজন জড়ো হলে সবাইকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর হুমকি দিয়ে চলে যান বলেও অভিযোগ করেন হোসেন বাবুর্চি।

তিনি আরও জানান, ঘটনার কয়েকদিন পর জানতে পারেন যে শাহাবুদ্দিন লক্ষ্মীপুর আদালতে তাঁদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। তাঁর দাবি, মামলাটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

হোসেন বাবুর্চি বলেন,

“মিথ্যা মামলার কারণে আমি স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারছি না। পরিবার নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। বাড়িতে থাকতেও ভয় লাগে। আমরা কোনো অন্যায় করিনি। প্রশাসনের কাছে আমার একটাই দাবি—ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক এবং এই হয়রানি থেকে আমাদের মুক্তি দেওয়া হোক।

এ বিষয়ে স্থানীয়দের একটি অংশের দাবি, ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করা হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে এবং অযথা কাউকে হয়রানির শিকার হতে হবে না।

এ ঘটনায় অভিযুক্ত শাহাবুদ্দিনের

কাছে জানতে চাইলে তার বক্তব্য তে বলেন আমার দোকান থেকে হোসেনের স্ত্রী একটি ভালো ডিম কিনে নিয়েছে, পরে এসে আমাদেরকে বলে এই ডিম নষ্ট, এটা দেখার জন্য তার ঘরে গেলে তারা সবাই আমাকে মারধর করে,এই কারণে আমি আদালতে মামলা করেছি।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহলও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

হাবিবুর রহমান কমলনগর

লক্ষীপুর প্রতিনিধিঃ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments