HomeUncategorizedগণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মণিরামপুরে বিএনপির গণমিছিল

গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মণিরামপুরে বিএনপির গণমিছিল

আব্দুল্লাহ আল মামুন, যশোর

৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যশোরের মণিরামপুরে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদের সামনে আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান মফিজের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান সফিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মকবুল হোসেন, জাহাঙ্গীর হোসেন, আব্দুল হাই, খায়রুল ইসলাম, সন্তোষ স্বর, বিল্লাল হোসেন, মিজানুর রহমান, মোতাহারুল ইসলাম রিয়াদসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে একটি গণমিছিল উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে মণিরামপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি আবার উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments