Homeঅভিযানসোনামসজিদ আইসিপিতে ভারতীয় কসমেটিকসসহ বিভিন্ন পণ্য জব্দ

সোনামসজিদ আইসিপিতে ভারতীয় কসমেটিকসসহ বিভিন্ন পণ্য জব্দ

সারওয়ার জাহান ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) এলাকায় রাজস্ব ফাঁকি দিয়ে বাংলাদেশে আনার সময় ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকসসহ অন্যান্য পণ্য জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়কের নেতৃত্বে শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কিছু অসাধু ব্যবসায়ী ও চোরাকারবারি প্রতিবেশী দেশের চোরাকারবারিদের সঙ্গে যোগসাজশ করে ভারতীয় পাসপোর্টধারী যাত্রীদের মাধ্যমে সোনামসজিদ আইসিপি ব্যবহার করে রাজস্ব ফাঁকি দিয়ে পণ্য বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছে।

 

এর ধারাবাহিকতায় গত ৩০ আগস্ট ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে সোনামসজিদ আইসিপি চেকপোস্টে ভারতীয় পাসপোর্টধারী এক যাত্রীর কাছ থেকে যৌক্তিক পরিমাণের অতিরিক্ত মালামাল হিসেবে ৩৯৭ পিস বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস, ৩ পিস ভারতীয় শাড়ি, ৯১ পিস মলম এবং ২৪ পিস কনফেকশনারি জব্দ করা হয়।

 

বিজিবি জানিয়েছে, জব্দ করা পণ্যগুলো প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

 

বিজিবির তথ্য অনুযায়ী, মাল্টিপল ভিসাধারী একজন পাসপোর্টধারী যাত্রী বছরে তিনবার ব্যাগেজ সুবিধা পেয়ে থাকেন, যার সর্বোচ্চ মূল্যসীমা ৪০০ মার্কিন ডলার। তবে সংশ্লিষ্ট ভারতীয় যাত্রীরা এ পর্যন্ত ৭ থেকে ৮ বার বাংলাদেশ ভ্রমণ করেছেন বলে জানানো হয়েছে।

 

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, “চোরাচালানসহ যেকোনো অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। এছাড়াও সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল ও স্বাভাবিক রাখতে সীমান্ত এলাকায় আভিযানিক কার্যক্রম বেগবান করা হয়েছে, যার ধারাবাহিকতা ভবিষ্যতেও চলমান থাকবে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments