HomeUncategorizedবিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই    ...

বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই                                                            

নিজস্ব প্রতিবেদক, শেখ খায়রুল ইসলাম:-

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস)প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই। তাঁর ইন্তেকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) কেন্দ্রীয় কমিটি, কার্যনির্বাহী পরিষদসহ সারাদেশের সাংবাদিক সমাজে নেমে এসেছে শোকের ছায়া।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।খন্দকার আছিফুর রহমান তোতা ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। মফস্বল সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণে এবং সংগঠনকে এগিয়ে নিতে তাঁর ভূমিকা ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বিএমএসএস পরিবার তাঁর মৃত্যুতে সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।বিএমএসএস কেন্দ্রীয় কমিটি ও কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে সংগঠনের ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ বলেন, “শোক প্রকাশের কোনো ভাষা নেই। সাংবাদিক সমাজ একজন নক্ষত্রকে হারিয়েছে, হারিয়েছে একজন অভিভাবক।” সংগঠনের মহাসচিব সগীর আহমেদ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, “খন্দকার আছিফুর রহমান তোতার মৃত্যু সংগঠনের জন্য একটি অপূরণীয় ক্ষতি। তাঁর অবদান বিএমএসএস পরিবার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”তিনি আরও বলেন, মহান আল্লাহ তায়ালা যেন মরহুমের সকল গুনাহ-খাতা ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করেন।বিএমএসএস পরিবার মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments