HomeUncategorizedসিংড়া স্মার্ট প্রেস ক্লাবের নতুন আয়োজন ‘স্বাস্থ্য আলাপন’, প্রথম অতিথি ডা. এ...

সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের নতুন আয়োজন ‘স্বাস্থ্য আলাপন’, প্রথম অতিথি ডা. এ কে এম নাজমুল ইসলাম

আমিনুল হক উপজেলা প্রতিনিধি , সিংড়া (নাটোর)

 

স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসাবিষয়ক প্রয়োজনীয় তথ্য সহজভাবে মানুষের কাছে পৌঁছে দিতে নতুন অনুষ্ঠান ‘স্বাস্থ্য আলাপন’ নিয়ে এসেছে সিংড়া স্মার্ট প্রেস ক্লাব। রেকর্ড করা অনুষ্ঠানটির প্রথম পর্ব আগামীকাল থেকে ক্লাবের ফেসবুক ও ইউটিউব প্ল্যাটফর্মে দেখা যাবে।

প্রথম পর্বের অতিথি ডা. কে এম নাজমুল ইসলাম এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য) ও এফসিপিএস (মেডিসিন)। তিনি নাটোরের আধুনিক সদর হাসপাতালে কর্মরত। পাশাপাশি প্রতি শুক্রবার জননী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন।

 

‘স্বাস্থ্য আলাপন’ অনুষ্ঠানে বিভিন্ন রোগ, রোগ প্রতিরোধ, চিকিৎসাসেবা ও স্বাস্থ্যসচেতনতামূলক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করা হবে। সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যবিষয়ক তথ্য সহজ ভাষায় তুলে ধরা এবং চিকিৎসা সম্পর্কে সচেতনতা বাড়ানোই এ উদ্যোগের লক্ষ্য।

 

অনুষ্ঠানটির প্রযোজনায় রয়েছেন সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুকুল হোসেন। পরিচালনা করেছেন ক্লাবের সভাপতি খলিল মাহমুদ। উপস্থাপনা করেছেন ক্লাবের অন্যতম সংগঠক বায়েজীদ ইসলাম জয়।

 

স্থানীয় পর্যায়ে তথ্যনির্ভর স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান তৈরির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি চিকিৎসক ও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার সুযোগ তৈরি করতে চায় সিংড়া স্মার্ট প্রেস ক্লাব।

 

আয়োজকদের প্রত্যাশা, ‘স্বাস্থ্য আলাপন’ দর্শকদের স্বাস্থ্য বিষয়ে সচেতন হতে, প্রয়োজনীয় তথ্য জানতে এবং দায়িত্বশীলভাবে চিকিৎসাসেবা গ্রহণে আগ্রহী করে তুলবে।

 

‘স্বাস্থ্য আলাপন’—স্বাস্থ্য বিষয়ে জানুন, সচেতন থাকুন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments