ক্রাইম রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন
টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার, মধুপুর সার্কেল, মোঃ আরিফুল ইসলামের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, ধনবাড়ী থানা মোঃ নূরুস সালাম সিদ্দিকের সার্বিক দিক নির্দেশনায় এস আই (নিরস্ত্র)/ মোঃ আরিফুল হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ধনবাড়ী থানা এলাকায় মোবাইল-১৩১ ডিউটি করাকালে ০৯/১০/২৬ইং তারিখ রাত ০৫:১০ ঘটিকার সময় টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানাধীন পৌরসভাস্থ কিসামত ধনবাড়ী সাকিনস্থ আমবাগান মোড় হইতে ধোপাবাড়ী মোড় রাস্তার মাঝখানে জনৈক মান্নান মাস্টার বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপরহতে ধৃত আসামী ১। মোঃ আলফাজ হোসাইন (৪০), পিতা- মৃত আবুল খায়ের, মাতা: মোছাঃ আমেনা বেগম ২ আমান উল্লাহ (২৫), পিতা- মোঃ আব্দুল আজিজ, মাতা: আনোয়ারা বেগম, উভয় সাং- দিগপাইত, থানা- জামালপুর সদর, জেলা-জামালপুরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয় হেফাজত হতে ৭০ (সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য অনুমান ২১,০০০/-(একুশ হাজার) টাকা। উল্লেখিত ঘটনায় গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ধনবাড়ী থানার মামলা নং-০৯, তারিখ-০৯ অক্টোবর ২০২৬, ধারা-৩৬ (১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে! ধনবাড়ী থানার ওসি মোঃ নুরুস সালাম সিদ্দিক বলেন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ,,,
মাদক সমস্যা উদ্ধার থানা পুলিশ মামলা আদালত


