HomeUncategorizedগলাচিপা এনজেড মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার বইয়ের বেহাল দশা, সংরক্ষণে নেই যথাযথ ব্যবস্থা।

গলাচিপা এনজেড মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার বইয়ের বেহাল দশা, সংরক্ষণে নেই যথাযথ ব্যবস্থা।

তারিখ: বুধবার ৪ নভেম্বর ২০২৬

মোঃ হেলাল উদ্দীন

পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপা এনজেড আলিম মাদ্রাসায় শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা পাঠদানের বইয়ের সংরক্ষণব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। মাদ্রাসার অভিভাবকদের বসার জন্য নির্ধারিত কক্ষে ধর্মীয় শিক্ষার গুরুত্বপূর্ণ বইগুলো অযত্নে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। যে বইয়ের মাধ্যমে শিক্ষার্থীরা ইসলামের মৌলিক জ্ঞান, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ সম্পর্কে শিক্ষা লাভ করে, সেই বইগুলোর এমন অবহেলিত অবস্থা সচেতন মহলে উদ্বেগের সৃষ্টি করেছে।

ধর্মীয় শিক্ষা শুধু পাঠ্যবই পড়ে পরীক্ষায় ভালো ফলাফল কিংবা সার্টিফিকেট অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকার কথা নয়। এর মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে ইসলামী আদর্শ, নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় অনুশাসনের চর্চা গড়ে তোলা, যাতে তারা বাস্তব জীবনে ইসলামের শিক্ষা অনুসরণ করতে পারে এবং সমাজ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments