HomeUncategorizedরংপুর সুরভী উদ্যানে ফিটনেস ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রংপুর সুরভী উদ্যানে ফিটনেস ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রউফুল আলম, ব্যুরো চীফ, রংপুর:

 

রংপুর, ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার:

 

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে রংপুরের সুরভী উদ্যানে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

“আসুন ব্যায়াম করি সুস্থ থাকি” স্লোগানকে সামনে রেখে ফিটনেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

সকালে সুরভী উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা একত্রিত হন। পরে সেখানে উপস্থিত অসহায়, বৃদ্ধ ও শীতার্ত মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

 

এ সময় ফিটনেস ক্লাবের সদস্যরা মোঃ জাহাঙ্গীর হোসেন মনু, মোঃ নজরুল ইসলাম,মোস্তাফিজুর স্বপন, মাজহারুল ইসলাম মাজহার,মো অহিদুল ইসলাম, মো জিয়াউর রহমান বিপ্লব, মোঃ তাজেমুর মিলন,

হাসীন,মোঃ জিয়াউল করিম,মোঃ ইলিয়াছ মিয়া (প্রামানিক),মোঃ জনি, মোঃ রিয়াজুল ইসলাম,মোঃ আকরাম হোসেন,নজরুল ইসলাম, হাফিজুর রহমান, মো কামরুজ্জামান, মোঃ মতিউর রহমান,শাহ আলম

ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

আয়োজকরা জানান, শুধু শরীরচর্চা নয়, মানবিক ও সামাজিক দায়িত্ব পালন করাও ক্লাবের অন্যতম লক্ষ্য। শীতার্ত মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments