Homeঅপরাধনাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় তরুণীকে অপহরন আশিক গ্রেফতার।

নাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় তরুণীকে অপহরন আশিক গ্রেফতার।

নাহিদ হাসান শামীম বিশেষ প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় এক তরুণীকে বিয়ের প্রলোভনে প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় এক তরুণীকে অপহরন করার অভিযোগে দায়ের কৃত মামলায় আশিক নামের এক তরুণকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।
আজ ভোর রাতে উপজেলার বুড়ির ভাগ এলাকা থেকে গ্রেফতার করে নলডাঙ্গা থানায় হস্তান্তর করেন র‌্যাব। গত ৩১ আগষ্ট এ ঘটনায় তরুণীর পিতা বাদী হয়ে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। গ্রেফতার কৃত আশিক (২৫) উপজেলার বুড়ির ভাগ গ্রামের সুমন আলীর ছেলে।
নাটোর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৫ ও নলডাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঐ তরুণীকে বিয়ের প্রলোভন দিয়ে প্রেমের প্রস্তাব দিতো আশিক। এতে ঐ তরুনী রাজী না হওয়া গত ২৯ আগষ্ট সকাল ৬ টার দিকে উপজেলার হলুদ ঘর গ্রাম থেকে জোর করে অপহরণ করে সিএনজি যোগে তুলে নিয়ে যায়।
এ ঘটনায় তরুণীর পিতা বাদী হয়ে নলডাঙ্গা থানায় অপহরন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে আশিককে প্রধান আসামী করে মামলা দায়ের করেন। এ ঘটনায় আজ ভোর রাতে নাটোর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৫ একটি দল তথ্য প্রযুক্তি ও গোপন সূত্রে অভিযান চালিয়ে উপজেলার বুড়ির ভাগ এলাকা থেকে আশিককে গ্রেফতার করে নলডাঙ্গা থানায় হস্তান্তর করেন। পরে অপহরণ কৃত তরুণীকে উদ্ধার করা হয়। নাটোর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৫ অধিনায়ক সহকারী পুলিশ সুপার নুরুল হুদা এ তথ্য নিশ্চিত করেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কামাল বলেন, আজ দুপুরে অপহরন মামলার প্রধান আসামী আশিককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments