Homeসারাদেশসাহাপাড়া আলহেরা মাদরাসায় ঈদ পুনর্মিলনী ও বয়স্ক মহিলাদের কুরআন পড়া শুরু

সাহাপাড়া আলহেরা মাদরাসায় ঈদ পুনর্মিলনী ও বয়স্ক মহিলাদের কুরআন পড়া শুরু

সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া আলহেরা আল জামিয়াতুল ইসলামীয়া মাদরাসার আয়োজনে পবিত্র ঈদুল আজহা ২০২৪ উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এবং ১০ জন বয়স্ক মহিলার কুরআন প্রশিক্ষণ শেষে কুরআন পড়া শুরু করা হয়েছে । মঙ্গলবার ১৮ই জুন বিকেলে মাদরাসা প্রাঙ্গনে পরিচালক মাওলানা আবুল কালাম এর সার্বিক ব্যবস্থাপনা ও সভাপতি মাওলানা মো: আজিজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও কুরআন অধ্যায়ন শুরু প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলি কমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর অন্যতম কর্মকর্তা প্রকৌশলী মো: আল ইমরান । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ বাগানটুলী নূরাণী মাদরাসার শিক্ষক হাফেজ নূর নবী । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী এশান মুহাম্মদ কারিগরি কামিল মাদরাসার ফিকহ বিভাগের প্রভাষক মুহা: মতিউর রহমান । এসময় আলহেরা আল জামিয়াতুল ইসলামীয়া মাদরাসার একটি বিশেষ শাখা বয়স্কদের কুরআন শিক্ষা কোর্সের মাধ্যমে প্রশিক্ষণ প্রাপ্ত ১০ জন বয়স্ক মহিলার কুরআন পড়া শুরু করা হয় । এই কোর্সের আওতায় আরো ৭ জন প্রশিক্ষণার্থী রয়েছে বলেও জানান মাদরাসা পরিচালক । আলহেরা মাদরাসার উদ্যোগে বয়স্কদের কুরআন শিক্ষার এই আয়োজনে অত্র এলাকার মানুষের মধ্যে ব্যাপকভাবে সাড়া পড়েছে বলেও জানা যায় । গত রমজান মাসে কোর্স শুরু করে মাত্র তিন মাসের ব্যবধানে ১০ জন বয়স্ক মহিলার কুরআন পড়া শুরু করার বিষয়টিও যেন তাক লাগিয়েছে সকলকেই । এ নিয়ে যেন প্রশংসায় ভাসছে সাহাপাড়া আলহেরা মাদ্রাসা এবং এর সকল কর্মকর্তা ও করচারীরা । সকল শ্রেণী পেশার মানুষের সার্বিক সহযোগীতা ও দোয়া থাকলে আলহেরা আল জামিয়াতুল ইসলামীয়া মদরাসা দেশের অন্যতম একটি দ্বীনি শিক্ষার প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে বলে জানান পরিচালক মাওলানা আবুল কালাম ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments