Homeসারাদেশশার্শায় পাট বোঝায় ট্রাকের ধাক্কায় এক অটোভ্যান চালক নিহত

শার্শায় পাট বোঝায় ট্রাকের ধাক্কায় এক অটোভ্যান চালক নিহত

শরিফুল আলম নয়ন,স্টাফ রিপোর্টার:—–

যশোরের শার্শায় পাট বোঝায় ট্রাকের ধাক্কায় আল আমিন (২৪) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছে।

ইং ১৯ জুন বুধবার বিকাল ৪ টার দিকে যশোর – সাতক্ষীরা মহাসড়কে জামতলা মবিল ফ্যাক্টরী এলাকা সংলগ্ন  এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক আলআমিন শার্শা উপজেলার পশ্চিম কোটা (দক্ষিণ পাড়া) গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

তবে পুলিশ ও স্থানীয়রা জানান, আলআমিন অটোভ্যান নিয়ে বাগআঁচড়া বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্য জামতলা মবিল ফ্যাক্টরী সংলগ্ন এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি পাট বোঝায় ট্রাক ( যশোর-ট ১১-০২৭৯) তার ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভ্যানচালক আলআমিন মারা যান।

নাভারন হাইওয়ে থানার এস,আই মফিজুল ইসলাম জানান,দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক জব্দের পাশাপাশি ড্রাইভারকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

প্রেরক,

শরিফুল আলম নয়ন

স্টাফ রিপোর্টার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments