HomeUncategorizedআন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে দাকোপে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে দাকোপে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোকলেচুর রহমান,দাকোপ (খুলনা) প্রতিনিধি :

“ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করি, দুর্যোগ প্রশমন গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দাকোপে সাড়ম্বরে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬। আজ ১৩ অক্টোবর, রোজ মঙ্গলবার সকাল ১০টায় দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এসে শেষ হয়। পরবর্তীতে হলরুমে এক গুরুত্বপুর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বক্তারা উপকূলীয় অঞ্চল হিসেবে দাকোপের ভৌগোলিক ঝুঁকি এবং দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়গুলো তুলে ধরেন। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, বনায়ন সৃষ্টি এবং দুর্যোগকালীন প্রস্তুতি বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। দুর্যোগের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বোরহান উদ্দিন মিঠু।আলোচনা সভায় বিশেষ অতিথি ও সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে আরও উপস্থিত ছিলেন,আঃ মান্নান খান, সাবেক সদস্য সচিব, দাকোপ উপজেলা বিএনপি।শেখ মোজাফফর হোসেন, সাবেক আহ্বায়ক, চালনা পৌর বিএনপি এবং চালনা পৌর মেয়র প্রার্থী।আল আমিন সানা, সাবেক সদস্য সচিব, চালনা পৌর বিএনপি।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় সর্বস্তরের জনগণ অংশ নেন। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সফল ও জনসচেতনতামূলক বার্তার মধ্য দিয়ে সম্পন্ন হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments